Main Menu

মালিতে সশস্ত্র হামলায় নিহত ১৩৪

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে ফুলানি সম্প্রদায়ের একটি গ্রামে সশস্ত্র লোকদের হামলায় কমপক্ষে ১৩৪ নিহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) মোপতি এলাকার ওগোসাগু গ্রামে হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার,খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাজ্যের এই সংবাদ সংস্থাটি বলছে, সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে নিহতদের গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঐতিহ্যবাহী দোনজো শিকারীদের পোশাক পড়া সশস্ত্র ব্যক্তিরা হামলাটি চালায় এবং নিহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে বলেও বিবৃতিকে জানানো হয়েছে।

জাতিগত সহিংসতার সমাধানে দেশটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি দল আসার পর পরই এ হামলার ঘটনা ঘটে। গত বছর দোনজো শিকারী ও ফুলানি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে।

Share





Related News

Comments are Closed