রাঙ্গামাটিতে আ’লীগের সভাপতিকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ব্রাশফায়ারে ৭ জনকে হত্যার ২৪ ঘণ্টা যেতে না যেতেই বিলাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা।
নির্বাচনী কাজ শেষ করে ফারুয়া থেকে বিলাইছড়ি উপজেলা সদরে ফেরার পথে মঙ্গলবার সকাল ৯টায় আলিখিয়ং এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইকবাল জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশ বর্তমানে উপজেলা সদরে আছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি নেওয়ার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে বিলাইছড়ির ফারুয়া থেকে ফেরার পথে জেএসএস-এর সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর। তিনি জানিয়েছেন, এঘটনায় ঠিক কতজন আহত হয়েছে এটা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারছি না। সকলকেই রাঙামাটিতে নিয়ে আসা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তিনি জানান, গুরুত্বর আহত অবস্থায় রাঙামাটি নেয়ার সময় সুরেশ কান্তি মারা গেছেন।
এদিকে পরপর দু’দিন রাঙামাটির দুই উপজেলায় সশস্ত্র হামলার প্রতিবাদে বুধবার সকাল দশটায় রাঙামাটি জেলা শহরে বিক্ষোভের ডাক দিয়েছে জেলা আওয়ামী লীগ।
রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed