নেদারল্যান্ডসে বন্দুক হামলা, হতাহতের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের মধ্যাঞ্চলীয় প্রদেশের রাজধানী শহর ইউট্রেখটে গোলাগুলির ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল পৌনে এগারোটায় ডাচ শহর ইউট্রেখটে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইউট্রেখটের পুলিশ বলছে, ‘সিটি সেন্টারের পাশে অবস্থিত শহরের একটি ট্রাম স্টেশনের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোলাগুলির স্থানটি ঘেরাও করেছে।
নিউজিল্যান্ডে ব্রেন্টন ট্যারান্ট নামের এক উগ্রবাদী শ্বেতাঙ্গর হামলার রেষ কাট কাটকে না কাটতেই ইউরোপের এই শান্তিপূর্ণ দেশটিতে গোলাগুলির ঘটনা ঘটলো। তবে গোলাগুলিতে ঠিক কতজন আহত হয়েছে তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে এর বেশি কিছু জানাতে পারেনি তারা।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed