এসআইইউ’তে বিদায়ী শিক্ষার্থীদের সমাপনী উৎসব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিন ব্যাপী ৪র্থ বর্ষ ২য় সেমিষ্টারের শিক্ষার্থীদের সমাপনী উৎসব ফল-২০১৮ শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল ১১টায় বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার সমাপনী উৎসবের শুভ উদ্ধোধন ঘোষণা করেন।
সমাপনী উৎসব ফল-২০১৮ এর উদযাপন কমিটির আহবায়ক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ এর সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাদক্ষ্য প্রফেসর মো: মনির উদ্দিন, মানবিক অনুষদের ডিন প্রফেসর মুয়ীজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান মো: এক্রামুল ফারুক, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সকাল ১১টা ১০ মিনিটে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সন্নিবেশিত হয়ে সমাপনী র্যালীটি উপাচার্য প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সমাপনী ব্যাচের শিক্ষর্থীরা বিভিন্ন বর্নিল সাজে সজ্জিত হয়ে টি-শার্ট পরিধান করে র্যালিতে অংশগ্রহণ করে। র্যালিটি শহরের মেডিকেল রোড, রিকানী বাজার পয়েন্ট সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে শেষ হয়। তারপর শিক্ষার্থীদের পরিবেশনায় দেশীয় বিভিন্ন সংগীত ও নৃত্যনুষ্ঠানের ফ্লাস মুভি চলে যা শিক্ষার্থীদের আন্দোলিত করে।
সমাপনী উৎসবের ২য় দিন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আয়োজনের পাশাপাশি ঢাকা থেকে আগত প্রখ্যাত ব্যান্ড দল “ওল্ড স্কুল” উপস্থাপনা নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
Related News
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়েRead More
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরRead More



Comments are Closed