বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।
টুঙ্গিপাড়া পৌঁছে সকাল সোয়া ১০টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আজ রবিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় রওনা হন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধি সৌধ কমপ্লেক্সে জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন।
টুঙ্গীপাড়ায় পৌঁছানোর পর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। পরে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
Related News
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি সরকার পর্যালোচনাRead More



Comments are Closed