নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী ব্রেনটন রিমাণ্ডে
আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্রেনটন টারান্টকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। ওই দিন তাকে দেশটির হাইকোর্টে হাজির করা হবে।-খবর রয়টার্স
এর আগে শনিবার তাকে দেশটির জেলা জজ কোর্টে তোলা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আদালতে যখন তাকে হাজির করা হয় তখন তার হাতে হ্যান্ডকাফ এবং পরনে জেলখানার কয়েদিদের শার্ট ছিল।
এর আগে স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনা ঘটে। আল নুর মসজিদ ও লিনউডের ওই মসজিদে হামলায় শেষ খবর পর্যন্ত ৪৯ জন নিহত এবং ৪৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
হামলাকারী ২৮ বছর বয়সী ব্রেনটন টারান্ট অস্ট্রেলীয় বংশোদ্ভূত। সে কয়েক বছর ধরে নিউজিল্যান্ডে বসবাস করছে। সে একজন ডানপন্থী উগ্রবাদী সন্ত্রাসী।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন তার অস্ট্রেলীয় নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসঙ্গে সে যে একজন উগ্রবাদী মতবাদের সেটাও জানিয়েছেন স্কট।
শুধু হামলাই চালায়নি উগ্রবাদী এ খ্রিস্টান সন্ত্রাসী। বরং মাথায় ক্যামেরা স্থাপন করে তার অপকর্মের পুরো ১৭ মিনিটের ভিডিও সরাসরি অনলাইনে প্রচার করেছে সে। যে ভিডিও বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, আল নুর মসজিদে হামলার পর নিজেই গাড়ি চালিয়ে গিয়ে লিনউডের মসজিদেও সে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
নিউজিল্যান্ডের পুলিশ গতকাল জানিয়েছে, এ ঘটনায় তারা এ পর্যন্ত এক নারীসহ চারজনকে আটক করেছে।
দেশটির প্রধানমন্ত্রীর জাসিন্দা আর্ডার্ন গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, এটি একটি সন্ত্রাসী হামলা। এ রকম হামলার জন্য প্রস্তুত ছিল না তার দেশ। আটকদের বিরুদ্ধে আগে সন্ত্রাসের কোনো অভিযোগ ছিল না বলেও জানান তিনি।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed