অন্ত:সত্ত্বা গৃহবধুকে হাত পা বেধে ধর্ষণ!
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাড়ে তিন মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবধুকে (১৯) হাত পা বেধে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ মার্চ) রাতে সদর মডেল থানায় ভিকটিম বাদী হয়ে ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের ওমর আলীর ছেলে নুরুল আমিনের (৩৫) বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
ভিকটিমের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার সাফেলা গ্রামের হতদরিদ্র পরিবারের সাড়ে তিন মাসের অন্ত:সত্ত্বা গৃহবধু গত সোমবার সন্ধারাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘরের লাগোয়া শৌচাগারে যান।
এদিকে শৌচাগার থেকে বসতঘরে ফেরার পথে গ্রামের প্রতিবেশী প্রভাবশালী পরিবারের লম্পট নুরুল আমিন জোর পুর্বক ওই গৃহবধুকে গ্রামের পার্শ্ববর্তী মাঠে তুলে নিয়ে যায়।
এরপর গৃহবধুর ইচ্ছের বিরুদ্ধে মাঠে হাত পা বেধে রেখে তাকে ধর্ষণ করে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় মাঠেই ফেলে রেখে চলে যায় ধর্ষক। পরে প্রতিবেশী ও পরিবারের লোকজন হাত পা বাঁধা অবস্থায় সংজ্ঞাহীন ওই গৃহবধুকে উদ্ধার করে রাতেই সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, ওই গৃহবধু সাড়ে তিন মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে এখনো ভিকটিম পুরোপুরী সুস্থ্য হতে পারেননি, তার ডাক্তারী পরীক্ষাও সম্পন্ন হয়েছে তবে সুস্থ হতে আরো কিছুটা সময় লাগবে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) আহমেদ সনজুল মুর্শেদ জানান, থানায় মামলা দায়েরের পর প্রাথমিক তদন্তে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে,অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর চলছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed