সিলেটে শিক্ষামেলা করবে মালয়েশিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের চার শহরে শিক্ষামেলা করবে মালয়েশিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়। আগামি ১৯ ও ২০ মার্চ সিলেটের রোজ ভিউ হোটেলে এ মেলার আয়োজন করা হবে।
শিক্ষামেলা আয়োজনকারী মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইউসিএসআই ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস এবং ইউনিভার্সিটি সেলাংগর।
শিক্ষামেলা উপলক্ষে মঙ্গলবার বিকেলে কুয়ালালামপুরে ইউটিএম এর হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেলা কমিটির পক্ষে মো. রাকিব মিয়া ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা বক্তব্য দেন।
রাকিব মিয়া বলেন, “সমগ্র বাংলাদেশের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমরা এবারে বাংলাদেশের ৪টি স্থানে শিক্ষামেলা করতে যাচ্ছি। আগামী ১৪ ও ১৫ মার্চ চট্টগ্রামের হোটেল পেনিনসুলায়, ১৬ ও ১৭ মার্চ রাজশাহী চেম্বার অব কর্মাসে, ১৯ ও ২০ মার্চ সিলেটের রোজ ভিউ হোটেলে এবং ২২ ও ২৩ মার্চে ঢাকার হোটেল সারিনায় শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।”
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed