ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে অনিয়মের কারণে কুয়েত-মৈত্রী ও রোকেয়া হলে দেরিতে ভোট গ্রহণ শুরু হয়। কুয়েত-মৈত্রী হলের ভোট ৫টা ১০ মিনিট পর্যন্ত চলবে।
আর রোকেয়ার হলের স্থগিত থাকা ভোট ৩টার সময় শুরু হয়েছে। এছাড়া যেসব ভোটকেন্দ্র এখনও ভোটার রয়েছেন সেখানে ভোট নেওয়া হচ্ছে।
সোমবার (১১ মার্চ) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা ২টায়।
এবারের নির্বাচনে একেকজন ভোটার ৩৮টি ভোট দিয়েছেন। ডাকসুর কেন্দ্রীয় ২৫টি এবং হল সংসদের ১৩টি পদে ভোট দিতে হবে শিক্ষার্থীদের।
নির্বাচন কর্মকর্তা অধ্যাপক আব্দুল বাছির জানিয়েছেন, ডাকসু নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) ফর্মে ভোট গ্রহণ করা হয়।
ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ চলবে। ভোটাররা যতক্ষণ লাইনে থাকবে ততক্ষণ ভোট নেওয়া হবে।’
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়েন ২২৯ জন।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed