গণদাবি পরিষদের নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির নতুন ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে ১০ মার্চ রোববার সন্ধায় নগরীর সুবহানীঘাটস্থ সিলেট ট্রেড সেন্টার মার্কেট কমিটির কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল মালিক এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এ তাফাদার রুহেল এর পরিচালনায় সভায় কমিটির মেয়াদ উর্ত্তীর্ন হওয়ায় পূর্বের কমিটি বাতিল ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মো.ফয়ছর আলী। সভায় বক্তব্য রাখেন, গোলাপ গঞ্জ উপজেলার সভাপতি আব্দুল লতিফ সরকার, মো. নাজিম উদ্দিন, শেখ মো. হানিফ, মো. আলেক মিয়া, এম এ হান্নান, বাহার চৌধুরী, সরোজ ভট্রাচার্য।
সভায় সর্ব সম্মতিক্রমে এডভোকেট আব্দুল মালিককে আহবায়ক ও এইচ এ তাফাদার রুহেল কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ সরকার, যুগ্ম আহবায়ক মো. নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক শেখ মো.হানিফ, মো.কয়ছর আলী, আলেক মিয়া, সদস্য এম এ হান্নান, মো. কামরুল ইসলাম কামরুল, বাহার চৌধুরী, সরোজ ভট্রাচার্য, মো. পংকি মিয়া, মো. খসরু মিয়া, মাওলানা শেখ নাসির উদ্দিন, আব্দুল করিম পাকি, মো.আলাউদ্দিন, মো. জাকারিয়া তালুকদার, গাজী মো. জামিল, মো.লায়েক মিয়া, ইমাম উদ্দিন কামাল, মো. সুমন ইসলাম।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed