Main Menu

সাংবাদিক আবু বকরের বাসায় চুরি

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী আবু বকরের সিলেট নগরীর শাহজালাল উপশহরের বাসায় দু:সাহিক চুরি সংঘঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টা থেকে ১০ টার মধ্যে উপশহরের এ ব্লকের ৪ নং সড়কের ৮নং বাসা ইমরান ভিলায় এ ঘটনা ঘটে।

চোরেরা বাসার জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে মোবাইল, নগদ প্রায় এক লাখ টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্নালঙ্কার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

Manual8 Ad Code

বাসার বাসিন্দা সাংবাদিক আবু বকর জানান, তার পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে ঘটনার সময় তিনি শ্যামল সিলেট কার্যালয়ে অবস্থান করছিলেন। বাসায় থাকা ভাইয়েরাও ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এমন সময় চোরেরা বাসা ফাকা পেয়ে পেছনের গ্রীল কেটে ভেতরে ঢুকে চুরি করে।

খবর পেয়ে শাহপরান (র.) থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual8 Ad Code

খবর পেয়ে মধ্যরাতে সাংবাদিক আবু বকরের বাসায় ছুটে যান শ্যামল সিলেট’র নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, প্রধান প্রতিবেদক মো. নাসির উদ্দিন, সিনিয়র রিপোর্টার দেবব্রত রায় দিপন ও বিজ্ঞাপন ব্যবস্থাপক তাহুর আহমদ শিব্বির।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code