Main Menu

সিলেটে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহপরান থানাধীন বালুচরের একটি রেস্টুরেন্টের পেছনে স্টাফদের কক্ষ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ চার জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শাহপরান থানাধীন আরামবাগের আব্দুল গণি ওরফে আব্দুল লতিফের ছেলে রাসেল আহমদ মিন্টু (৩৩), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খানপুরের মৃত জাফর খানের ছেলে শাহ আলম খান (৩০), নগরীর শামীমাবাদের মানিক মিয়ার ছেলে হান্নান আহমদ (২৩) ও দক্ষিণ সুনামগঞ্জের জামলাবাজ গ্রামের মৃত সাহেব আলীর ছেলে রাসেল আহমদ (২৩)।

Manual4 Ad Code

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, গ্রেফতারকৃত রাসেল আহমদ মিন্টু একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত। শাহ আলম খানের প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code