১৭ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: বিছানার তোষকের ভেতর থেকে প্রায় পৌনে দুই লাখ টাকার ভারতীয় গাঁজার চালান সহ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে জালাল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ওই মাদক ব্যবসায়ী উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর মোকশেদপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
মঙ্গলবার জব্দকৃত গাঁজা, গাঁজা বিক্রির নগদ টাকাসহ জালালকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীল অফিসারগণ ও র্যাব -৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহল দলের সহযোগীতায় জেলার তাহিরপুরের সীমান্তবর্তী উত্তর মোকশেদপুর গ্রামে সোমবার রাতে অভিযান চালান।
র্যাব ৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের লে.কমান্ডার ফয়সাল আহমদ, এএসপি আবদুল খালেক সহ সঙ্গীয় ফোর্স ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক সাজেদুল হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযান চালিয়ে ওই মাদকদ্রব্য, নগদ টাকা জব্দ ও মাদক ব্যবসায়ীকে আটক করেন।
ওই অভিযানে সীমান্তের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী জালালের বসতঘরে তল্লাশী চালিয়ে খাটিয়ার ওপর বিছানো তোষকের ভেতর থেকে ১৭ কেজি ভারতীয় গাঁজা ও গাঁজা বিক্রির ২২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। একই সময় জালালকেও আটক করা হয়। জব্দকৃত গাঁজার মুল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শোয়েব আহম্মদ চৌধুরী বাদী হয়ে জালালের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed