ছাতকে কারের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় পিকআপভ্যান উল্টে সাইম উদ্দিন (২৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (৫ মার্চ) ভোরে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকের বুকারভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী প্রাইভেটকার বুকারভাঙ্গা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানকে ধাক্কা দিয়ে চালক পালিয়ে যায়। এ সময় পিকআপভ্যান সড়কে উল্টে গিয়ে মারাত্মক আহত হন সাইম উদ্দিন। পিকআপভ্যানের চালকও এ সময় পালিয়ে যান। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর তিনি মারা যান।
সিএনজি অটোরিকশা চালক সাহেব আলী ও সাব্বির আহমদ সুমন জানান, সাইম উদ্দিন জাতুয়া গ্রামের জনৈক ব্যক্তির সিএনজি অটোরিকশা ভাড়ায় চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে সিএনজি অটোরিকশা জাতুয়া গ্রামে রেখে পিকআপ ভ্যানে করে গোবিন্দগঞ্জে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে তার মৃত্যু হয়।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed