হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ১২ মার্চ পর্যন্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১২ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে ৫ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল।
উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর মোট এক লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন।
সোমবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৯২৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।
Related News
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More



Comments are Closed