সিলেটে বিএনপির ১১২ নেতাকর্মী কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের আরো ১১২ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৪ মার্চ) সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক ফারজানা সুমি চৌধুরী দুটি মামলায় তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এ দুই মামলার আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
রোববার ৩ মার্চ আরো ৬৩ জন বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।
জামিন নামঞ্জুর হওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন রিপন, সদর ইউনিয়নের সভাপতি মকবুল আহমদ, সাধারণ সম্পাদক খলকু মিয়া।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত একটি সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
সোমবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed