ফেঞ্চুগঞ্জে বিএনপির ছয় নেতাকর্মী বহিস্কার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় সিলেটর ফেঞ্চুগঞ্জ উপজেলার ৬ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। রোববার (৩ মাচ) সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র সদস্য ওয়াহিদুজ্জামান সুফী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র উপদেষ্টা মনির আলী নানু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা হারুন আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র উপদেষ্টা জহিরুল ইসলাম মুরাদ, বিএনপি নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদল নেতা সাহেদ আহমদ, বিএনপি নেত্রী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক ও সিলেট জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদৌসী ইকবাল।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীদের তালিকা চাওয়া হয়েছিল আগেই। আমরা তালিকা প্রেরণ করলে রোববার বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক পত্রে তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed