Main Menu

পাঙ্গা মটুকপুর উপ-নির্বাচনে পুন: ভোট গননার দাবী

Manual5 Ad Code

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ভোটের ফলাফল প্রত্যাখান এবং পুনরায় ভোট গননার দাবী করে মানববন্ধন করেছে চশমা প্রতীকের সতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভূট্টুসহ এলাকাবাসী।

শনিবার দুপুরে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মহেশলালা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার দুপাশে দাড়িয়ে সহশ্রাধিক ভোটার মানববন্ধনে অংশ নেয়।

এসময় পরাজিত প্রার্থী আব্দুল হাকিম ভুট্টু অভিযোগ করে বলেন ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নৌকা প্রার্থীর লোকজন নিজেরাই গন্ডগোল সৃষ্টি করে ভোটের বাক্স উপজেলায় নিয়ে গিয়ে ভোট গননা করেন। সেখানেই কার চুপির মাধ্যমে সুকৌশলে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষনা করেন। একই ভাবে ৭ ও ৮নং ওয়ার্ডে আমার এজেন্টদেরকে মারধর করে তাড়িয়ে দেয়। আমি নির্বাচনের ফলাফল প্রত্যাখান ও পুনরায় ভোট গননার দাবী করছি। তিনি আরো বলেন আমিও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। এভাবে নির্বাচন না করে সরকারী ঘোষনার মাধ্যমে প্রশাসক নিয়োগ দিতে পারে।

Manual6 Ad Code

গত ২৮ ফেব্রুয়ারী পাঙ্গা মটুকপুর ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একশত ৬৭ ভোট বেশী পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী এমদাদুল ইসলামকে বেসরকারীভাবে চেয়ারম্যান ঘোষনা দেন প্রশাসন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code