সিলেটে স্কুলছাত্র খুনের ঘটনায় আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হাউজিং এস্টেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র সাহেদ আহমদ (১৬) নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
তারা হলো- নগরীর দর্শনদেউড়ি এলাকার খছরু আহমদের ছেলে কাওসার আহমদ রাহি (১৫) এবং হাউজিং এস্টেট এলাকার তজব আলীর ছেলে মারুফ আহমদ (২০)।
গতকাল রোববার রাতেই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
উল্লেথ্য, গতকাল রোববার রাত ৮টার দিকে সাহেদ ও তার আরো চার বন্ধু মিলে হাউজিং এস্টেট এলাকায় আড্ডা দিচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত সাহেদ দৌড়ে কাউন্সিলর অফিসের সামনে গিয়ে পড়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাহেদ নগরীর চৌকিদেখি এলাকার মৃত আব্দুল খালিকের পুত্র। সে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। তবে এক বছর আগে সে পড়ালেখা ছেড়ে দেয়।
Related News
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অধিনস্ত সকল উপজেলা সমূহের ২০২৭-২৮ সেশনেরRead More
সিলেটে খাদ্য প্রতিষ্টান বনফুলকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলায় বনফুল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেRead More



Comments are Closed