সিলেটে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেব বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলতে আমরা কাজ করছি। এ কাজকে ত্বরান্তিত করতে অভ্যন্তরীন সম্পদ বৃদ্ধি করতে হবে। অভ্যন্তরীন সম্পদ বৃদ্ধি পেলে বড় উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়ন করা সহজ হবে। এ সম্পদ বৃদ্ধি করতে সঞ্জয় অধিদপ্তরকে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিভিন্ন সঞ্জয় প্রকল্পগুলো সম্পর্কে জনসাধারণকে আরো বেশি করে উদ্বুদ্ধ করতে হবে।
সিলেট ‘সঞ্জয় সপ্তাহ-২০১৯’ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি শেষে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় এ সভার আয়োজন করে সিলেট জেলা সঞ্চয় অফিস। সহযোগিতা করে সিলেট জেলা প্রশাসন।
এর আগে সকাল ১১টায় বেলুন উড়িয়ে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেব ও অতিথিবৃন্দ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে মৃনাল কান্তি দেব আরো বলেন, সঞ্জয় অর্থনৈতিক সুরক্ষা দিবে। দেশের উন্নয়নে সঞ্চয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সবাইকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলতে হবে।
উদ্বুদ্ধকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স›দ্বীপ কুমার সিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নাজমা আকতার। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মিসবাহ উদ্দিন। সভা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক মোস্তফা রুম্মান চৌধুরী।
উল্লেখ্য, ২৩ ফেব্রয়ারি শুরু হওয়া সঞ্চয় সপ্তাহ চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed