সিলেট নগরীতে তুলা শ্রমিক খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জ খরাদিপাড়ায় ছুরি দিয়ে গলা কেটে মেজবাউল হক (৫০) নামের এক তুলা শ্রমিককে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ খরাদিপাড়াস্থ বৈশাখি ১০৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মেজবাউল হক সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈদেরগাঁওয়ের মৃত মুস্তাক হোসেনের পুত্র। তিনি খরাদিপাড়া এলাকার একটি তুলার ফ্যাক্টরিতে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন তিনি ক্রেতাদের কাছ থেকে ব্যবসার টাকা তুলে খরাদিপাড়ার বাসায় বসে হিসেব নিকেশ করতেন। গতকালও তিনি যখন টাকা গুনছিলেন তখন পেছন থেকে কিছু লোক এসে তার গলায় ছুরি ধরে গলা কেটে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed