Main Menu

ফ্লোরিডায় দিনব্যাপী বই মেলা ২০ ফেব্রয়ারী

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাস্ট্রের ফ্লোরিডার বয়টন বীচ হাই স্কুলে দিনব্যাপী ২য় ফ্লোরিডা বই মেলা ২০ ফেব্রয়ারী অনুস্টিত হবে। এদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বই মেলা।

ফ্লোরিডা বই মেলায় থাকছে শিশু কিশোরদের রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা, সংগীত, নৃত্যানুষ্টান, বই পরিচিতি, গুনিজন সম্মামনা, মানব গ্রন্থাগার, শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন।

ফ্লোরিডা বই মেলায় আরও থাকবে নাটক উল্টোরথ। প্রথম বই মেলার সাফল্যের ধারাবাহিকতায় এবারের দ্বিতীয় বই মেলায় নেয়া হয়েছে নানান উদ্যোগ।

পুরো ফ্লোরিডার প্রবাসীদের কাছে বই মেলা নিয়ে ব্যাপক উৎসাহ দেখছেন জানালেন অন্যতম উদ্যোক্তা ফ্লোরিডা বইমেলার সহ সমন্বয়কারী আনোয়ারুল খান দিপু ।

অনুষ্টানের সাথে সমন্বয় কারী হিসাবে জড়িত আছেন বিশিষ্ট সংগীত শিল্পী সামিরা আব্বাসী ও আহবায়ক হিসাবে আছেন সুলতান সালাউদ্দিন।

ঢাকা ক্লাব ও ফ্লোরিডা শিল্পী সমাজের যৌথ উদ্যোগে অনুষ্টিতব্য বই মেলায় অনেক গুলো বইয়ের ষ্টল থাকবে বলে জানালেন দিপু খান। দুপুর ২ টা থেকে শুরু হলেও মুল অনুষ্টানমালা তিনটা থেকে শুরু হয়ে চলবে রাত ৯ টা পর্যন্ত।

বই মেলার চেয়ারম্যান হিসাবে থাকবেন ডা: সেলিম জাহান ও চীফ গেষ্ট হিসাবে থাকবেন লেখিকা শামিম আজাদ।

পুরো অনুষ্টানের মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে প্রবাসের নিউজ, ভোরের আলো, সা্প্তাহিক বাংলাদেশ, বিটিভি, আর টিভি ও কেপি টিভি।

Share





Related News

Comments are Closed