ফের কাশ্মীরে হামলা; মেজরসহ ৫ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে একজন মেজরসহ পাঁচ সেনা নিহত হয়েছে।
সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছে একজন। এখন পর্যন্ত সর্বমোট ছয়জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আজ সোমবার সকাল থেকে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় যা এখনও চলছে। ভারতীয় নিরাপত্তাবাহিনী দাবি করছে, তারা দুই থেকে তিনজন সন্দেহভাজন জঙ্গিকে কোণঠাসা করে ফেলেছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামাতে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বাহিনীর অন্তত ৪৪ সদস্য নিহত হয়।জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ঘটনার এ হামলার দায় স্বীকার করেছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed