Main Menu

সিলেটে ৩দিনব্যাপী টাটা গাড়ির মেলার উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ধোপাগুলে ৩দিনব্যাপী ভারতীয় টাটা গাড়ির মেলা ও প্রদর্শনী শুরু হয়েছে।

১৬ ফেব্রয়ারি শনিবার ধোপাগুলে হাজী কনু মিয়ার মার্কেটের সামনে নিটল মটরস লিমিটেড ও জালালাবাদ মটরস এর যৌথ উদ্যোগে ১৬, ১৭ ও ১৮ ফেব্রয়ারী তিনদিন ব্যাপী নতুন টাটা গাড়ির মেলা ও প্রদশনীর উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

নিটল মটরস লিমিটেডের জিএম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও জালালাবাদ মটরস এর জিএম জাহাঙ্গীর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের কার্যকরি সভাপতি গোলাম হাদী সাইফুল, নিটল মটরস লিমিটেডের ডিজিএম এনায়েত হোসেন বিপ্লব।

নিটল মটরস লিমিটেড সিলেটের সহকারী ম্যানেজার মোঃ মিজানুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রæপের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, কামাল আহমদ, মোঃ আজির মিয়া, ধোপাগুল পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নূরুল আমিন, নিটল মটরসের ওয়ার্কসপ ম্যানেজার নাজিম উদ্দিন, এজিএম হাসান আলী খান প্রমুখ।

Share





Related News

Comments are Closed