কুলাউড়ায় ট্রেনে কাটা যুবকের লাশ উদ্ধার
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু রেল ব্রিজের নিচে ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের মনু ব্রিজ এলাকা থেকে কুলাউড়া থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
জানা যায়, শনিবার সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের মনু রেলব্রিজের নিচে একটি লাশ দেখেতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক তারা কুলাউড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রাথমিক সুরতহালে লাশটি ট্রেনে কাটা বলে মনে করছে পুলিশ।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, ট্রেনের নিচে কাটা পরে যুবকটির মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা কেউ লাশটিকে সনাক্ত করতে পারছে না। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed