মায়ের লাশ বাড়িতে মেয়ে পরীক্ষা কেন্দ্রে
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করলো শিরীন আক্তার নামে এক পরীক্ষার্থী।
গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষণিকের জন্য পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি জানতে পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান ওই পরীক্ষার্থীকে সান্ত¦না দিতে পরীক্ষাকেন্দ্রে ছুটে আসেন।
পরীক্ষার্থী শিরীন আক্তার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউপির বিশাউড়া গ্রামের মোঃ আহাদ মিয়ার কন্যা। সে মোজাহের উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী।
গত বুধবার রাত ১১ টায় বার্ধক্যজনিত রোগের কারণে শিরীন আক্তারের মাতা জাহানারা আক্তার ইন্তেকাল করেন।
ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ডাঃ আবুল কালাম জানান, এসএসসি পরীক্ষার্থী শিরিন আক্তারের মা জাহানারার লাশ দুপুর ২টায় মেয়ে পরীক্ষা থেকে আসার পর দাফন করা হয়।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed