ভুয়া ফেইসবুক আইডি, সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের নামে খোলা ভুয়া আইডি ব্যবহারকারিদের সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, যে বা যারা আমার নামে ফেইসবুকে একাধিক পেইজ ও আইডি খুলে ব্যবহার করছেন, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। এহেন কর্মকান্ড আমার জন্য অত্যন্ত বিব্রতকর।
ড. মোমেন বলেন, আমার নামে একটি ফেইসবুক পেইজ রয়েছে যা ফেইসবুক কর্তৃপক্ষ ভেরিফাই করেছে। এছাড়া আমার নিজের কোন ফেইসবুক পেইজ নেই।
বিবৃতিতে তিনি বলেন, আমার নামে তৈরি এসব ভুয়া আইডি ব্যবহারকারীগণ নিজ থেকে তা বন্ধ না করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed