অবসরে গ্রামে থাকবেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজনীতি থেকে অবসর গ্রহণের পরে তার গ্রামে বাস করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘যখনই আমি রাজনীতি থেকে অবসর নেবো, আমি আমার গ্রামে চলে যাবো এবং এটিই আমার সিদ্ধান্ত।’
মঙ্গলবার (১২ ফেব্রয়ারী) সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ভবিষ্যৎ নিয়ে নিজের এ সিদ্ধান্তের কথা জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনসার ও ভিডিপি লেকে আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকায় দুই শিশুর নৃত্য দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, নৌকায় এই দৃশ্য দেখে তার ছেলেবেলার স্মৃতি মনে পড়ছে।
শেখ হাসিনা বলেন, ‘আমার পিতামহের একটি বিরাট পানসি নৌকা ছিল। সেটিতে দুটি কক্ষ ও জানালা ছিল। আমি যখন এটিতে উঠতাম, জানালার কাছে বসে আমার হাত দিয়ে পানি স্পর্শ করতাম।’
তিনি বলেন, ‘নৌকায় অন্যরাও থাকতো, বিশেষ করে আমার ভাই কামাল (শেখ কামাল), সে নৌকার ছাদ থেকে লাফ দিতো এবং নৃত্য করতো। যখন আমি নৌকা দেখি, আমার কিশোরীবেলার স্মৃতি স্মরণে আসে।’
প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার ক্ষেত্রে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হলো গ্রামের লোকদের কাছে শহরের সব সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া, যাতে তারা উন্নত জীবন পান এবং সুন্দরভাবে বসবাস করতে পারেন।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা আজকের শিশুদের আরও উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যৎ চাই। পাশাপাশি তারা প্রযুক্তিভিত্তিক হয়ে উঠুক।’ আরও উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান ও কূটনীতিকরাসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বাসস
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed