Main Menu

৬ ব্যাংক থেকে টাকা পাঠানো যাবে বিকাশে

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ছয়টি বেসরকারি ব্যাংক থেকে গ্রাহকরা এখন বিকাশে টাকা পাঠাতে পারবেন।

বিকাশ অ্যাপ ও ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন এ সেবা নিতে পারছেন ব্যাংকগুলোর গ্রাহকরা।

বেসরকারি ব্যাংকগুলো হলো- ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক এবং বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির গণমাধ্যমকে বলেন, এ সেবার মাধ্যমে ছয় ব্যাংকের গ্রাহকরা তাদের হিসাব থেকে তাৎক্ষণিক বিকাশ হিসাবে টাকা পাঠাতে পারবেন।

বর্তমানে সারা দেশে তিন কোটি ১০ লাখের বেশি বিকাশ গ্রাহক রয়েছে। এই গ্রাহকদের ব্যাংকিং সুবিধা দিতেই এই নতুন সেবা চালু করা হয়েছে।

পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকের গ্রাহকদেরও এ সেবা দিতে ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন বিকাশের কর্মকর্তারা।

Share





Related News

Comments are Closed