খুলনায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক : খুলনার রূপসা সেতু বাইপাস সড়কে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে সড়কের হরিণটানা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই জেলা পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা।
নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের সবুজবাগ এলাকার অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম (তিনিই গাড়িটি চালাচ্ছিলেন), থানাপাড়ার গাজী মিজানুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, গেটপাড়া এলাকার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাদমারী এলাকার ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী।
লবণচরা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খুলনা থেকে প্রাইভেটকারটিতে ওই পাঁচজন রূপসার দিকে যাচ্ছিল। রবিবার রাত ১১টার দিকে রূপসা বাইপাস সড়কে খুলনার দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকটির সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা ঘটনাস্থলেই মারা যান।
রাতেই নিহতদের মরদেহ গোপালগঞ্জ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছেন।
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed