নরসিংদীতে ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, মাধবদী পৌর এলাকার টাটাপাড়া এলাকার রক্সি (২৭) ও পৌলানপুর এলাকার রাব্বী মিয়া (২১)।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মোটরসাইকেল আরোহীরা স্থানীয় সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে উঠার সময় মাধবদী থেকে নরসিংদীগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রক্সি ও রাব্বী মারা যায়।
তিনি জানান, স্থানীয় লোকজন কাভার্ডভ্যান চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed