জাবিতে ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’র নতুন কমিটি
জাবি প্রতিনিধিঃ জাহিদ হাসান ইমনকে সভাপতি ও ইসকাদ হারুন আকিবকে সাধারণ সম্পাদক করে শিক্ষা, শান্তি ও আদর্শের পতাকাবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপম ও সাধারন সম্পাদক সাকির মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৮ সদস্যের প্রাথমিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাসফিয়া আফরিন ফারিয়া ও ওসমান গণি রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক- আশরাফুল ইসলাম ও সাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক- সবুজ সিকদার ও সালেম আল বাহার, দপ্তর সম্পাদক- শাহরিয়ার মুজিব, উপ দপ্তর সম্পাদক- আশিক মাহমুদ সোহান, অর্থ সম্পাদক- ইশরাত জেরিন, সাংস্কৃতিক সম্পাদক- সজিব আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক- নুসরাত রহমান, ক্রীয়া সম্পাদক- সৌরভ মাজহার, সহ সম্পাদক- শুভ সরকার ও মোঃ শাহরিয়ার কবির অন্তর।
নবগঠিত কমিটির সভাপতি জাহিদ হাসান ইমন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও তা চর্চার মাধ্যমেই রয়েছে প্রকৃত মানুষ হবার উপায়। জাতির জনকের আদর্শ বাস্তবায়নে ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ সর্বদা কাজ করে যাবে।
সাধারন সম্পাদক ইসকাদ হারুন আকিব বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন ও দেশের ছাত্র সমাজের কাছে বঙ্গবন্ধুর আদর্শের বাণী পৌছে দেয়া আমাদের সকলের কর্তব্য। আমাদের নতুন কমিটির সকলে, সে উদ্দেশ্যেই কাজ করে যাবো।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed