মুন্সীগঞ্জে মদ্যপানে ৩ নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়ায় অতিরিক্ত মদ্যপানে তিন নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এছাড়া অপর আরেক ব্যক্তি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চামেলী, চায়না ও জোসনা নামে তিন নারীর মৃত্যু হয়।
নিহত চামেলী ও চায়না আপন বোন। অপর নিহত জোসনা তাদের ফুফু। এদের সবার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ গ্রামে। তারা বাল্মিকি সম্প্রদায়ের।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ দুই বোনসহ তিন নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হোসেন্দী এলাকার খান শিপইয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন চামেলী ও তার স্বামী মন্টু। স্বামী-স্ত্রী দুইজনই ওই শিপইয়ার্ডের ভেতর বসবাস করতেন। শুক্রবার চামেলীর বোন চায়না ও ফুফু জোসনা বেড়াতে আসেন। রাতে সবাই মিলে মদপান করে। রাত ১২টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শনিবার সকাল ১০টার দিকে দুই বোন চামেলী ও চায়না মারা যান। দুই ঘণ্টা পর দুপুর ১২ টার দিকে মারা যান তাদের ফুফু জোসনা। নিহত চামেলীর স্বামী মন্টুর অবস্থা আশঙ্কাজনক।
Related News
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More



Comments are Closed