গাজীপুরে আগুনে পুড়লো ১৪ ঘর
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর সদর উপজেলার নতুন বাজার এলাকায় ১৪টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।
শনিবার (৯ ফেব্রয়ারী) ভোর পাঁচটায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। সকাল পৌনে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে শ্রীপুর ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জহিরুল হক জানান, ভোর পাঁচটায় অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরে পৌনে সাতটার মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
তিনি বলেন, নতুন বাজার এলাকায় শাহজাহান মিয়ার মালিকানাধীন চৌদ্দটি সেমিপাকা ঘর পুড়ে গেছে। ঘরে থাকা বেশির ভাগ আসবাবপত্র পুড়ে গেছে। ঘরগুলো বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া ছিল। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর লোকজন দৌড়ে বের হয়ে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা বলতে পারছে না কেউ। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা হবে বলে ধারণা করছেন তারা।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed