সিলেটে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন এলাকায় ৬২ হাজার ৬শ’ ৪১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হয়েছে।
শনিবার সকালে সিলেট নগরীর বিনোদিনী দাতব্য চিকিৎসালয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
নগরীর বিভিন্ন এলাকা, বাস স্ট্যান্ড ও রেল স্টেশনসহ সর্বমোট ২৪৭টি কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকর্মীদের মাধ্যমে ৬২ হাজার ৬শ’ ৪১ জন শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানর কার্যক্রম চলছে।
সিসিকের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান ক্যাম্পেইন চলাকালে সার্বক্ষণিক তদারকি করছেন ৫৪ জন সুপারভাইজার।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed