জিপ খালে পড়ে তিন সেনা সদস্য নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নোয়াখালীর সুবর্ণচরে সেনাবাহিনীর একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত সাতজন।
আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তোতার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জিপ গাড়ির চালক সেনা সদস্য ফয়েজ , সৈনিক মামুন ও ফিরোজ।
চরজাব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাহেদ জানান, বিকেলে সেনা সদস্যদের নিয়ে একটি জিপ গাড়ি তোতার বাজার হয়ে স্বর্ণদ্বীপ সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে যাওয়ার পথে তোতার বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্বার করে চরজাব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনজন মারা যান।
তিনি জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে ও ঢাকায় নেয়া হচ্ছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed