বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে ভারত: মোদি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মেয়াদে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (৭ ফেব্রয়ারী) সকালে নয়াদিল্লিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন।
নরেন্দ্র মোদি বলেন, বিগত কয়েক বছর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার ড. মোমেনকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী এবং প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নেয়ার প্রশংসা করেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির বিষয় অবহিত করেন।
আবদুল মোমেন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ৫ম বৈঠকে যোগ দিতে বুধবার রাতে নয়াদিল্লী পৌঁছেছেন।
এ সফরে তিনি উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
জেসিসি বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
এই সফরে দু’দেশের মধ্যে দুর্নীতির তদন্ত, টেলিভিশন সম্প্রচার ও ওষুধ স্থাপনাসহ ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী বুধবার ঢাকায় বাসসকে বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ভারতের কাছে আরও সহায়তা চাইবে।
সরকারি কর্মসূচি ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লীতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সূত্র: বাসস
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed