দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ভোট ১৮ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: পাঁচ ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের পর এবার দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব জানান, তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহন ১৮ মার্চ।
সচিব বলেন, এই পর্যায়ে ৫টি বিভাগের ১৭টি জেলার মোট ১২৯টি উপজেলায় ভোট হবে।
ইভিএম ব্যবহার করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইভিএমের জন্য নিতিমালা করে ভেটিংয়ের (পরীক্ষা-নিরীক্ষা) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ভেটিং হয়ে আসলে কমিশন সভা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রথম পর্জায়ে উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।’
এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ অনুষ্ঠিত হবে। মনােনয়ন দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed