মাদকের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: মাদক আইনে অভিযোগপত্র আমলে নেওয়া মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে সব জেলার ডিসি, এসপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা করতে বলা হয়েছে।
তিন বছর ধরে কারাগারে থাকা এক মাদকের আসামির জামিন শুনানি করতে গিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এই আদেশের পাশাপাশি আসামি মিজানুর রহমান বাড়ৈকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।
২০১৫ সালে ৬০০ ইয়াবাসহ মিজানুর রহমানকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মামলা করে পুলিশ।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed