দেশে ফিরেছেন এরশাদ
বৈশাখী নিউজ ডেস্ক: নিয়মিত মেডিকেল চেকআপ ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রাক্তন রাষ্ট্রপতি, সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এরশাদের সঙ্গে ফিরেছেন ছোটভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।
এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের, হুসেইন মুহম্মদ এরশাদের দুই পুত্র শাদ এরশাদ ও এরিখ এরশাদ।
এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু এমপি, গোলাম কিবরিয়া টিপু, সুনীল শুভরায়, এসএম ফয়সাল চিশতী, আজম খান, অধ্যাপিকা মাসুদা এম রশিদ, অ্যাডভোকেট সালমা ইসলাম, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার দিলারা খন্দকার, রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীরসহ পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed