ইলিয়াস আলীর বড় ভাইয়ের দাফন সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ‘নিখোঁজ’ ইলিয়াস আলী ও সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এম আছকির আলীর বড় ভাই আওলাদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। মরহুম আওলাদ আলীর জানাযার নামাজে মানুষের ঢল নামে।
সোমবার রাত সাড়ে ৯টায় বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের রামধানা শাহী ঈদগাহ মাঠে মরহুম আওলাদ আলীর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ, বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নামাজ শেষে তাকে রামধানা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মরহুমের ছোট ভাই এম আসকির আলী, ভাতিজা আবরার ইলিয়াস অর্ণব, ছেলে লুৎফুর রহমান শিলু, শিপন আহমদ।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক এমপি কলিম উদ্দীন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, জ্যষ্ঠ সহসভাপতি শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সহসভাপতি ময়নুল হক চৌধুরী চেয়ারম্যান, সহসভাপতি সৈয়দ মোতাহির আলী, সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী, সহসভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ ময়নুদ্দীন সোহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, সাংগঠনিক এমরান আহমদ চোধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দীকি, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যন, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমদ, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ নুরুদ্দিন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসটিএম ফখর উদ্দীন, দপ্তর সম্পাদক লোকমান আহমদ, রুহেল আহমদ চেয়ারম্যান, গিয়াস উদ্দীন চেয়ারম্যান, খেলাফত মজলিস সাংগঠিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, সায়েফ আহমদ সায়েক, কলচেষ্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দীন প্রভাষক বাবরুল আহমদ বাবুল, যুক্তরাজ্য নিউহাম শাখা বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, আলাল আহমদ, আব্দুর রহমান খালেদ, শেখ ফরিদ, শেখ মো. আলেক্স সামছুল ইসলাম মাসুদ, দিলোয়ার হোসেন সজীবসহ বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, জানাযায় উপস্থিত হওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মরহুমের ছোট ভাই এম আসকির আলী। এসময় তিনি সবার কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দুআ চান।
এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এম আওলাদ আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিক নানা রোগে ভুগছিলেন।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed