সুনামগঞ্জে ডিবির হাতে এক প্রতারক আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: পৌণে চার লাখ টাকায় পুলিশে চাকুরি দেয়ার নামে প্রতারণার মামলায় সুনামগঞ্জে আবদুর রউফ নামের এক প্রতারকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
বৃহস্পতিবার সদর উপজেলার ব্রাম্মণগাঁও গ্রাম থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
আব্দুর রউফ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের বাক্ষ্রণগাঁও গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন জানান, অন্যান্য প্রতারণার বিষয়ে ডিবি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী জানান, ২০১৮ সালের ১৫ ফেব্রয়ারী জেলার মধ্যনগর থানার বাঘেরপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক নিবারণ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাসকে পুলিশ কনষ্টেবল পদে চাকুরি পাইয়ে দেয়ার কথা বলে ৩ লাখ ৯০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয় আবদুর রউফ।
ওই টাকা নিয়ে আবদুর রউফ সুনামগঞ্জ নীজ বাড়ি থেকে গাঁ ঢাকা দিয়ে আত্বগোপনে চলে যায়।
পরবর্তীতে চলতি বছরের ৩০ জানুয়ারী হত দরিদ্র কৃষক নিবারণ বিশ্বাস বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed