কমলগঞ্জে মহিলার মরদেহ উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতীঝিরগাঁও গ্রামে গফুরুন বেগম (৫০) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার ইউনুস মিয়ার স্ত্রী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে গফুরন বেগমের ঘরে ঢুকে তার স্বজনরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাথমিক অবস্থায় নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতে তাকে হত্যা করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed