‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাহাবুদ্দিন নামে গণধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। এসময় শ্যামল দে নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে নগরীর ফিশারিঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত সাহাবুদ্দিন এক তরুণীকে গণধর্ষণ মামলার আসামি। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, সোমবার প্রাইভেটকারে এক তরুণীকে গণধষর্ণ করা হয়েছে মর্মে থানায় অভিযোগ আসে সাহাবুদ্দিন ও শ্যামল দে সহ কয়েকজনের বিরুদ্ধে।
এর ভিত্তিতে মঙ্গলাবার ভোরে নগরীর কোতোয়ালী থানাধীন ফিশারিঘাট এলাকায় অভিযানে নামে পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাহাবুদ্দিন ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এসময় ঘটনাস্থল থেকে সাহাবুদ্দিনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়; গ্রেফাতার হন শ্যামল দে নামে আরেক আসামি। এসময় অন্যরা পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি মহসীন।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed