Main Menu

সৌদিতে নির্যাতিত হালিমা বাড়ি ফিরেছেন

প্রবাস ডেস্ক: সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে অসুস্থ অবস্থায় দেশে ফিরে আসা সুনামগঞ্জের হালিমা বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক জহিরুল ইসলাম তার বাবা ইউনুছ আলীর কাছে হালিমাকে হস্তান্তর করেন। এসময় কল্যাণ বোর্ড থেকে তার পরিবারকে পরিবহন খরচ দেওয়া হয়। আর আগামী বোর্ড মিটিংয়ে আলোচনা করে আর্থিক অনুদানের ব্যবস্থা করবেন বলে জানান জহিরুল ইসলাম।

রাতেই ঢাকা থেকে সুনামগঞ্জ ফিরেছেন বলে জানান হালিমার বাবা। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে মেয়েটারে ফিরত পাইছি। ব্রাকের মানুষজনসহ সবাই অনেক সহযোগিতা করেছেন। আমাদেরকে বাড়ি ফিরার জন্য টাকা দিছেন। পরে আরো সহযোগিতা করবা তারা।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি রাত ৯.৫০ মিনিটে এয়ার এরাবিয়া (এ৯-৫১৫) বিমান যোগে নির্মম নির্যাতনের শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরেন ৮১ জন নারী। এর মধ্যে হালিমাসহ ৩ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে বিমান বন্দর থেকে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Share





Related News

Comments are Closed