ডিএনসিসির উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের (ডিএনসিসি) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি জানান, উত্তর সিটির উপ-নির্বাচন এবং ১৮টি করে উত্তর ও দক্ষিণের ৩৬ সাধারণ ওয়ার্ডের নির্বাচন হবে। মেয়র পদে শূন্য আসনে উপ-নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বাসযোগ্য করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছর পরেই ২০১৭ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনের দা ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আনিসুল হক। তার মৃত্যুর পর থেকেই পদটি শূন্য ছিল। সিটি কার্যক্রম চলছিল প্যানেল মেয়রের মাধ্যমে।
একই দিনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনও অনুষ্ঠিত হবে।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed