কালামকে অব্যাহতি, হাবিবকে অস্বীকার বিএনপির
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিতে যাওয়া দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালামকে দল থেকে অব্যাহতি দিয়েছে সিলেট জেলা বিএনপি। আগামী শুক্রবার স্থানীয় সাংসদকে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন কালাম। দলবদলের আগেই সোমবার এক বিজ্ঞপ্তিতে তাকে দলকে অব্যাহতি দেয় সিলেট জেলা বিএনপি। আবুল কালাম সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা পদে ছিলেন।
জেলা দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক স্বাক্ষরিত এই বিবৃতিতে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া বরইকান্দি ইউনিয়ন চেয়ারম্যান হাবিব হোসেন বিএনপির কেউ নয় বলে দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামকে জেলা বিএনপির উপদেষ্ঠা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা এবং দলের আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদানকারী বরইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাবিব হোসেন সম্প্রতি আওয়ামী লীগের সভায় নিজেকে জেলা বিএনপির উপদেষ্ঠা পরিচয় দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হাবিব চেয়ারম্যান ১৫/২০ বছর আগে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ দিন থেকে তিনি দলীয় কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ছিলেন। ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও তাকে দলীয় কোন নেতৃ স্থানীয় পদের দায়িত্ব দেয়া হয়নি। তাই দলীয় পদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য আদর্শ ত্যাগকারী হাবিব চেয়ারম্যানের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বলে রোববার বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
Related News
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More



Comments are Closed