সিলেটে গলা কেটে আত্মহত্যার চেষ্টা, চিরকুট উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকায় নিজ বাড়িতে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন নূরুল হক (৫৫) নামের এক ব্যক্তি। তিনি আব্দুল গফুরের পুত্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার (১৬ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে নূরুল হক বাসার বাথরুমে ঢুকলে কিছুক্ষণ পর তার গলা কাটা দেখে বাসার লোকজন চিৎকার করেন। চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী সালেহার সাথে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করে আসল কারণ জানার চেষ্টা করছে।
জানা যায়, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন থেকে দেশে ফিরে পাঁচতলা বাড়ি বানিয়ে উপরের অংশ ভাড়া দিয়ে স্ত্রীকে নিয়ে নিচতলায় বসবাস করেন নূরুল হক। তাদের দুই ছেলে বিদেশে থাকেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি নিজে আত্মহত্যার চেষ্টা চালান। বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী দক্ষিণ সুরমা থানার এসআই রিপন দাস জানান, আত্মহত্যাকরীর বাথরুম থেকে ব্লেড উদ্ধার করা হয়েছে। তিনি নিজেই নিজের গলা কাটার চেষ্টা করেছেন বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে ‘আজরাইল বলেছে সে মারবে না, আমাকে মরতে হবে’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
Related News
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More
সিলেট বেতার কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকেRead More



Comments are Closed