Main Menu

ফের জয়কে উপদেষ্টা করলেন প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে ফের নিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি)(এ) -এ প্রদত্ত ক্ষমতাবলে ২ মাঘ ১৪২৫/১৫ জানুয়ারি ২০১৯ তারিখে জনাব সজীব আহমেদ ওয়াজেদকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করেছেন।

Manual7 Ad Code

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।

Manual4 Ad Code

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পুত্র জয় এর আগেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code