Main Menu

লালদীঘিরপার থেকে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লালদীঘিরপাড়স্থ গুলিস্থান কমপ্লেক্সের সামনে থেকে অজ্ঞাতনামা এক যুবকের (বয়স অনুমান ৩২ বছর) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

অজ্ঞাত ওই যুবকের মৃতদেহ পড়ে আছে খবর পেয়ে কোতয়ালী থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং লাশের পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু উপস্থিত কেউ লাশের পরিচয় দিতে পারেনি। এখন পর্যন্ত এ অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। যদি কারো পরিচিত হয়ে থাকে বা তার পরিচয় জানা থাকে তাহলে কোতোয়ালী মডেল থানা (০১৭৮৬-৬৩৬৫৬৫) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জিদান আল মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed